মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে পুলিশী অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

শেয়ার করুন

হুমায়ুন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যং পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র,কিরিচ,করাতসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে।
জানা যায়,২৯ অক্টোবর দুপুর ১টারদিকে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সোহেল আহমদ ও টেকনাফ থানার এএসআই ছালেহ আহমদ বিশেষ পুলিশ ফোর্স নিয়ে ঝিমংখালীর মৃত সোলতান আহমদ প্রকাশ পটন আলীর পুত্র ডাকাত মিজানুর রহমান (৩৫)এর বাড়ির শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে বালিশের নিচ হতে একটি দেশীয় তৈরী অস্ত্র,কিরিচ,করাতসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান দেশীয় অস্ত্র উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য,পেশাদার এই ডাকাত ও কাঠ চোর নানা অপতৎপরতা চালিয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে ভূক্তভোগীরা জানান।

শেয়ার করুন