৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

টেকনাফে পাহাড়ের মরদেহটি শরিয়তপুরের নয়নের

কক্সবাজারের টেকনাফ পাহাড়ের গাছ থেকে ঝুলন্তাবস্থায় উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটি শরিয়তপুরের নরিয়া এলাকার নজরুল ইসলাম নয়নের। তার পিতার নাম সিরাজুল হক।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম।
ওসি মো. আবদুল হালিম জানান, নিহতের আঙ্গুলের চাপ (পিঙ্গার পিন) নিয়ে পরিচয় শনাক্ত হওয়ার গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করে বিস্তারিত নেয়ার চেষ্টা চলছে। ঈদের দিন (বৃহস্পতিবার) সকালে এই যুবককে পাহাড়ের পাশের রাস্তা দিয়ে ঘুরতে দেখেছেন অনেকেই। অনেকের দাবি নিহত যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে। শুক্রবার বিকালে টেকনাফের কেরুনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই সময় টেকনাফ থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানিয়েছিলেন, পাহাড়ে রাখাল ছেলেরা গরু আনতে গিয়ে একটি গাছের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে। খবর পেয়ে পুলিশের একটি টিম পাহাড়ের ভেতর থেকে গাছের মধ্যে ঝুলন্তাবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।