মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে নুরে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে রোহিঙ্গাদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): যুক্তরাজ্য ভিত্তিক আর্ত মানবতার সেবাই নিয়োজিত সংগঠন নুরে মদিনা ফাউন্ডেশন (ইউকে)এর উদ্যোগে টেকনাফে নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়,১৮সেপ্টেম্বর দুপুর আড়াইটায় নুরে মদিনা ফাউন্ডেশন (ইউকে)এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ্ব শফিকুর রহমান বিপ্লবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল টেকনাফ আগমন করেন। উক্ত প্রতিনিধি দলে ছিলেন নুরে মদিনা ফাউন্ডেশনের (ইউকে) সিলেট প্রতিনিধি উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী,বাংলাদেশ ওলামা-মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাকিম মাওলানা আনসার আহমদ ছিদ্দিকী,বাংলা টিভি (ইউকে) সিলেট প্রতিনিধি নাজমুল ইসলাম মকবুল,অধ্যক্ষ আব্দুল নুর (সিলেট),আবু তালহা সোয়াইব,মাষ্টার আবুল হোসাইন হেলালী (টেকনাফ) প্রমুখ। ত্রাণ বিতরণপূর্বক এক পথসভায় নুরে মদিনা ফাউন্ডেশন (ইউকে) শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশ্ব মুসলিমদের নিপীড়িত রোহিঙ্গাদের পাশে এসে দাড়ানোর জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। তাছাড়া মিয়ানমার সরকারের ঘৃণ্য কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রোহিঙ্গাদের নাগরিকত্বসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে স্বদেশে ফেরত নিতে ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার সরকারের প্রতি জোরদাবী জানান। এরপর উক্ত প্রতিনিধি দল হারিয়াখালী প্রাইমারী স্কুল মাঠে এবং শাহপরীর দ্বীপ ভাঙ্গার মুখে মিয়ানমার হতে নির্যাতনের শিকার হয়ে আসা নিঃস্ব রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া হারিয়াখালী প্রাইমারী স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

শেয়ার করুন