মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে নিহত বিজিবি হাবিলদারের জানাজা শেষে দাফনের জন্য গ্রামের বাড়িতে প্রেরণ

শেয়ার করুন

টেকনাফে টহলে যাওয়ার সময় হার্টস্ট্রাকে নিহত বিজিবি হাবিলদারের ১ম জানাজা শেষে দাফনের জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। জানা যায়,৯জুলাই সকাল ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন চত্বরে ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ব্যাটালিয়ন কর্মকর্তাসহ শত শত বিজিবি সদস্যরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে শীতাতপ নিয়ন্ত্রিত এম্বুলেন্সযোগে নিহত হাবিলদার তোফাজ্জলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে যাবতীয় কার্যক্রম শেষে চির নিদ্রায় শায়িত করা হবে। উল্লেখ্য গত ৮জুলাই রাত সাড়ে ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির হাবিলদার তোফাজ্জল হোসেন (৫৮) সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে টহলে যাওয়ার জন্য বের হয়। ফুলের ডেইলের সড়ক পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় জনৈক রাজুর দোকানের সামনে পৌঁছলে হঠাৎ তিনি পড়ে যান। সর্ঙ্গীয় জওয়ানেরা তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহত বিজিবি হাবিলদারের পিতার নাম জানা না গেলেও গ্রামের বাড়ি নরসিংদী বলে সহকর্মীদের নিকট জানা গেছে। দায়িত্বরত অবস্থায় এই হাবিলদারের মৃত্যুতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন জওয়ান এবং জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন