মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফে নাফ নদী থেকে ২ শিশুসহ তিন রোহিঙ্গার লাশ উদ্ধার

শেয়ার করুন

রহমত উল্লাহ:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে এক নারী ও দুই শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

(১২ জুন)শনিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভিবাজার এলাকার নাফ নদীর তীর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

মৃতেরা হলেন-উখিয়া বালুখালী ক্যাম্পের সমজিদা বেগম ও তার মেয়ে নুর শহিদা এবং রশিদা।

মিয়ানমারে স্বজনদের কাছে নৌকা নিয়ে অবৈধভাবে যাওয়ার পথে এ দুর্ঘটনায় আরো নিখোঁজ থাকার খবর রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নাফ নদী থেকে দুই শিশুসহ এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তারা কি মিয়ানমারে যাচ্ছিল, নাকি সেদেশ থেকে আসছিল বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি। নৌকাতে কতজন রোহিঙ্গা ছিল সেটি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানোর প্রস্তুতি চলছে।

রোহিঙ্গাদের ভাষ্যমতে, সম্প্রতি একটি দালাল চক্রের হাত ধরে নৌকা নিয়ে বাংলাদেশ-মিয়ানমার পারাপার করে আসছে রোহিঙ্গারা। সে সুবাধে এখান থেকে জানে আলম নামে এক ব্যক্তি পরিবারের পাঁচ সদস্য নিয়ে মিয়ানমারে স্বজনদের কাছে যাচ্ছিল। এসময় ঝড়ে নৌকাটি ডুবে যায়। এতে তিনজন প্রাণ হারায়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, নাফ নদীর তীরে ভেসে আসা তিন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে। মিয়ানমারে যাওয়ার পথে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু সেই নৌকাতে আরো রোহিঙ্গা থাকার খবর রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, ‘নাফনদীতে ভেসে আসার তিন শিশুসহ তিন রোহিঙ্গার লাশ পাওয়া গেছে। কিভাবে ঘটনাটি ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন