মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে দ্বিতীয় দফায় মাস্ক ও স্যানিটাইজার বিতরন করল উপজেলা ছাত্রলীগ

শেয়ার করুন

ওসমান আবির(টেকনাফ প্রতিনিধি): করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দ্বিতীয় দফায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে টেকনাফ উপজেলা ছাত্রলীগ।

আজ ১২ মে মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে টেকনাফ পৌরসভার বাজার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে এই কার্যক্রমে অংশগ্রহন করেন উপজেলা ইউনিয়ন ও কলেজের অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মীরা।

সাইফুল ইসলাম মুন্না বলেন,আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। এ কারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।এ ছাড়া অসাধু ব্যবসায়ীরা অনেকেই মাস্ক ও স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে হিমশিম খাচ্ছে।তাই টেকনাফ উপজেলা ছাত্রলীগ তাদের হাতে এই সব পণ্য পৌঁছে দিচ্ছে বলে জানান ছাত্রলীগের এই নেতা।

এছাড়া তিনি আরও বলেন, ছাত্রলীগের নেওয়া এই উদ্যোগ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দিতে সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন