মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ডাকাতের আস্তানায় র‌্যাবের অভিযানে ১৭টি অস্ত্র ৪৩৭রাউন্ড গুলিসহ দুই সহযোগী আটক

শেয়ার করুন

র‌্যাব-৭এর বিশেষ টিম টেকনাফের ডাকাত ও অপরাধীদের পাহাড়ী আস্তানায় অভিযান চালিয়ে বিপূল পরিমাণ অস্ত্র-বুলেটসহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক করেছে। পুরো টেকনাফের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সাধারণ মানুষ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছে।
গত ৭আগষ্ট সন্ধ্যা হতে রাত ৯টা পর্যন্ত কক্সবাজার র‌্যাব-৭এর ইনচার্জ মেজর রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের বিশেষ চৌকষ দল ডাকাতের আস্তানা দূর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ পৌর এলাকায় পুরাতন পল্লান পাড়ার দলিলুল রহমান প্রকাশ ধইল্লার পুত্র ফরিদ আলম (৩৭) ও আবুল হাসেম মাঝির পুত্র শামসুল আলম (২২)কে আটক করে। পরে ধৃতদের স্বীকারোক্তিতে দফায় দফায় অভিযান চালিয়ে ১৫টি শুটারগান,২টি পিস্তল ও ৪৩৭রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের তথ্য প্রকাশ করে জানানো হয়,রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের আস্তানায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে আর্ন্তদেশীয় ডাকাত দলের দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করতে সক্ষম হয়। আটকৃতরা রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী হিসাবে সীমান্তে হত্যা,ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। অভিযান চলাকালীন আরো বেশ কয়েকজন সহযোগী পালিয়ে গেছে বলে জানা যায়। এই ব্যাপারে পৃথক দু‘টি মামলা দায়েরের পর আটক ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্রাদি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সীমান্ত জনপদ টেকনাফের ৩লক্ষাধিক মানুষ এবং দুই লক্ষাধিক রোহিঙ্গা অবৈধ অস্ত্রধারীদের অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছে। আগামীতে টেকনাফের শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে এই অভিযান জোরদার করার দাবী উঠেছে বিভিন্ন স্তর থেকে।

শেয়ার করুন