মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

টেকনাফে জনতার সহায়তায় অস্ত্রসহ ১ ডাকাত আটক

শেয়ার করুন

Teknaf Dakatটেকনাফে পাহাড়ী ঢালাপথে লুটপাটের সময় স্থানীয় জনতা অস্ত্রসহ ১ রোহিঙ্গা ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ জুলাই সকাল ৯টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ী ঢালাপথে একদল স্বশস্ত্র ডাকাত দল অবস্থানের খবর পেয়ে আলীখালী-রঙ্গিখালী এলাকার মানুষ গিয়ে তাদের ধরে ফেলে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে গেলেও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আব্দুল জলিলের পুত্র সাদেক (২৫)কে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ২ রাউন্ড বুলেটসহ আটক করে জনতা। দুপুর ১২টারদিকে অস্ত্র ও বুলেটসহ আটক ডাকাত সদস্যকে টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সেকান্দরের নিকট সোর্পদ করা হয়। আটক ডাকাত সদস্য নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। সে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আনসারের উপর হামলা, ভাড়াটে খুনী হিসেবে কাজ করে আসছে বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ওসি আতাউর রহমান খোন্দকার জানান।
সম্প্রতি বিভিন্ন মামলার ফেরারী আসামীরা এসব পাহাড়ে অবস্থান নিয়ে গভীর রাতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে লেদা রোহিঙ্গা বস্তি,আলীখালী,রঙ্গিখালী ও উলুচামরী এলাকায় বসত-বাড়িতে হানা দিয়ে কৌশলে লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন