মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে ছারপোকার ধাক্কায় মোটর সাইকেলারোহী নিহত : চালক আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে যাত্রীবাহি ছারপোকার ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ চালকসহ ছারপোকা গাড়ি আটক করেছে। হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকায় প্রধান সড়কে রোববার বেলা ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (২০)
কাঞ্জরপাড়ার জাফর আলমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, রোববার (১৩ মে) দুপুরে উখিয়ার কুতুপালং থেকে টেকনাফগামী যাত্রীবাহী ছারপোকা গাড়ি (চট্টমেটো-ন-১১-৬৪৯৯) হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকায় মসজিদের পাশে এলাকায় মেহেদী হাসানের চালিত (ঢাকামেট্টো-ল-২১-৯০৯০) মোটর সাইকেলকে ধাক্কা দিলে পার্শবর্তী ব্রীজে গিয়ে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মগজ বের হয়ে মেহেদী হাসান মারা যান।
খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে ছারপোকা গাড়ি জব্দ করে। সাথে টেকনাফ শীলবনিয়া পাড়া এলাকার মৃত কামাল হোছনের ছেলে চালক আব্দুল গাফফার (৩০) কেও আটক করা হয়।
এদিকে আকস্মিক দূঘর্টনায় মেহেদীর মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, মরদেহ ও গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পারিবারিক সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন