মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যাদের মৃতদেহের পাশে ছিল ইয়াবা।

আজ (২৮ জানুয়ারি) সোমবার ভোরে মিনাবাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার মিনাবাজার এলাকার বাসিন্দা সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক (৩০) ও ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন  টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস। তিনি বলেন, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির জেরে তারা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, দুটি এলজি অস্ত্রসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, দুটি এলজি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ দেলোয়ার ও রফিককে উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্যানুযায়ী নিহত রফিক ও দেলোয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ‘শীর্ষ মাদক চোরাকারবারিদের’ তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন