মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে গত ৩দিনে ভ্রাম্যমান আদালতে ৫৩জন অপরাধীদের সাজা

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): গত ৩দিনে টেকনাফ উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩জন বিভিন্ন অপরাধীদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়,৬অক্টোবর বিকালে টেকনাফ উপজেলা প্রশাসন এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক ১১জন আটক দালাল ও অপরাধীদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকের ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। গত ৪,৫ অক্টোবর একই আদালতে ৩৪জন এবং ৮জনসহ মোট ৫৩জনকে সাজা প্রদান করে। সাজা প্রাপ্তদের মধ্যে রোহিঙ্গাদের জিম্মি করে টাকা আদায়,সীম জালিয়াতি,মাদক বহন ও সেবনের অপরাধে জড়িত থাকায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদের কারাগারে প্রেরণ জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খাঁন এরই সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন