মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে খালাসকালে বিজিবির অভিযানে পরিত্যক্ত ৯লাখ ৮০হাজার ইয়াবার চালান জব্দ

শেয়ার করুন


টেকনাফে সাগর পথে বড় ধরনের ইয়াবার চালান খালাসকালে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৯লাখ ৮০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
সুত্র জানায়,১৬এপ্রিল দুপুর সাড়ে ১২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অপারেশন হলরোমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ। এসময় তিনি টেকনাফ বিজিবির ইয়াবা বিরোধী অভিযানে সর্ববৃহৎ চালান আটক অভিযানের কৌশল বর্ণনা করে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে সাবরাংয়ের হারিয়াখালীর ভাঙ্গা পয়েন্টে গিয়ে সাগরে নিবু নিবু আলোয় একটি ইঞ্জিন বোট অবস্থান দেখে বিশেষ জায়গায় অবস্থান নেয়। ভোর পৌনে ৫টারদিকে কয়েকজন লোক বস্তা মাথায় করে আসতে দেখে আরো নিকটে আসার অপেক্ষায় থাকে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি দেখামাত্র বস্তা ফেলে বোটে উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বস্তা ২টি এনে গণনা করে ২৯কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৯লাখ ৮০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন