মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ইঞ্জিন নৌকা ও ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

শেয়ার করুন


টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইঞ্জিন নৌকা ও ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়-১এপ্রিল সকালে ২৯লক্ষ ৭৪হাজার ৫শ টাকার ৯হাজার ৯শ ১৫পিস ইয়াবা বড়িসহ আটক মিয়ানমারের আকিয়াব জেলার মংন্ডু থানার কুনিয়া পাড়ার মৃত নুরুল হকের পুত্র লালু (৪৫) ও মৃত ফজল আহমদের পুত্র মোঃ হারেছ (২৬)কে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য তাদের গত ৩১মার্চ রাত ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির বিশেষ টহল দলের হাবিলদার মোঃ নজরুল ইসলাম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে বদরমোকামে বিশেষ টহল দল নিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিন চালিত নৌকা শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র কয়েকজন লাফ দিয়ে ওপারে চলে যায়। তখন ইঞ্জিন নৌকাটি ধাওয়ার পর জব্দ করে নৌকায় থাকায় উপরোক্ত দুই জনের শরীর তল্লাশী করে ইয়াবা বড়িসহ তাদের আটক করা হয়। এই ঘটনায় শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়ার মৃত জালাল হোছনের পুত্র নাজির হোসেন (২৮) কে পলাতক আসামী করা হয়।

শেয়ার করুন