মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফে আইস,ইয়াবাসহ অস্ত্রধারী একজন মাদক কারবারী গ্রেফতার

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মডেল পুলিশ অস্ত্রধারী একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ওই সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা,১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২টি তলোয়ার, ১টি রাম দা, ২টি চাপাতি,১টি দা ও ১টি হাতুড়ী উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১২ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দাবি করেন, টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৩ ওয়ার্ডের তুলাতুলি এলাকার মৌলভী জামাল মার্কেটের বিপরীত পাশে ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালান। ওই সময় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লেঙ্গুরবিল এলাকার মীর কাশেমের ছেলে এনামুল করিম (২৫) গ্রেফতার করা হয়। ওই তার কাছ থেকে অস্ত্র,মাদক, আইস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন