মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ পাচারকারী আটক

শেয়ার করুন


বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে অর্ধকোটি টাকা মূল্যের ১০ হাজার পিছ ইয়াবাসহ এক পাচারকারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার দিবাগত রাতে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি টেকনাফ ৭ নং ওয়ার্ড উত্তর জালিয়াপাড়া (উচু বাজার পূর্ব দিকের গলি) এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, জালিয়াপাড়া এলাকায় আনোয়ার এর চা দোকানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি মতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা মোতাবেক মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬২ লক্ষ ৮২ হাজার ৩১৮ ইয়াবা উদ্ধার করেছে। পাশাপাশি ২২ হাজার ৫১৩ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪৩৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ২ লক্ষ ৯৪ হাজার ৯৩০ লিটার দেশীয় তৈরী মদ, ৬৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ৩০০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম জব্দ করতে সক্ষম হয়। শনিবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

শেয়ার করুন