১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই)  মো. দস্তগীর হোসেনের নেতৃত্বে পুলিশের টিম শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁনের ছেলে বাহাদুর (২৮) এবং অন্যজন একই এলাকার মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্যার ছেলে বাবুলা (৩২)।
অভিযানে নেতৃত্বদানকারী বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন বলেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে শনিবার (২৭ এপ্রিল) ভোরে  একটি চৌকস টিম বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালায়। ওই সময় অপহরণকারী চক্রের  দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জনই হেলাল – মোর্শেদ-বদরুজ সিন্ডিকেটের অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন হেলাল, মোর্শেদ ও বদরুজের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।
পুলিশ কর্মকর্তা মো.দস্তগীর হোসেন বলেন, গ্রেফতারকৃতদের ৩ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সূত্র মতে, এর আগে টেকনাফে ১০ জন কৃষক (ভিকটিম) অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার নং -৫৬ যার তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই মো. দস্তগীর হোসেন।
উল্লেখ্য, ওই মামলায় পূর্বে তিনজন গ্রেফতার করা হয়। তিনজনই বিজ্ঞ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।