মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফের হোয়াইক্যং ঢালায় ডাকাতি : জনসাধারণের সর্বস্ব ছিনতাই

শেয়ার করুন

images
টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী ঢালায় স্বশস্ত্র ডাকাত দল হানা দিয়ে যাতায়াতকারী জনসাধারণের সর্বস্ব লুটে নিয়েছে।
ভূক্তভোগীরা জানায়,৩০ মার্চ সকাল ৮টারদিকে পুলিশ না থাকার সুযোগে টেকনাফের পাহাড়ী জনপথ হোয়াইক্যং ঢালার সোনালী ব্যাংক নামক স্থানে ১২/১৪ জনের স্বশস্ত্র মুখোশধারী দা-কিরিচ ও দেশীয় অস্ত্র নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াতকারী জনসাধারণের গতিরোধ করে,মোবাইল সেট,নগদ টাকা,স্বর্ণালংকারসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করার মনোভাব দেখালে বেঁধে জঙ্গলের এক পাশে ফেলে রাখে। বাহারছড়ার মোটর আরোহী ও এনজিও কর্মী ইব্রাহীম এবং সাজ্জাদের গতিরোধ করে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পাশ্ববর্তী খাদে ২৫/৩০ জন লোক বেঁধে রাখে। তাদের সঙ্গে এই এনজিও কর্মীদেরও একই পরিণতি ভোগ করার প্রায় ২ঘন্টা পর ছেড়ে দেয়। এরপর ঢালায় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে দূর্বৃত্তদল সটকে পড়ে। এই ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হলে ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন সকালে বাহারছড়া পুলিশের ডিউটি এবং বিকালে হোয়াইক্যং পুলিশের ডিউটি। এই ব্যাপারে বাহারছড়া ফাঁড়ির আইসি আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কিছুই জানেনা বলে জানান। তবে এই ঘটনায় ভূক্তভোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন