মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফের ডা. নাঈমা সিফাতের করোনা জয়, ফিরলেন বাড়ি

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীঃ
গত ২৫ এপ্রিল করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হওয়া টেকনাফের প্রথম মহিলা চিকিৎসক নাঈমা সিফাত (২৮) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার তৃতীয়বার নমুনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ৬ মে রাতেই হাসপাতাল থেকে তাকে রিলিজ করে।

বিষয়টি টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল নিশ্চিত করেছেন।

এই মহিলা চিকিৎসকসহ কক্সবাজার জেলায় মোট ৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হলেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই মহিলা চিকিৎসক ডা. নাঈমা সিফাত গত ৩০ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরে গত ২৫ এপ্রিল করোনাভাইরামের জীবাণু শনাক্ত হওয়ার পর এই মহিলা চিকিৎসক প্রথম ৪ দিন টেকনাফের চিকিৎসক কোয়ার্টারে সেল্ফ আইসোলেশন ছিলেন।

করোনাকে জয় করে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে বাড়ি ফেরা ডা. নাঈমা সিফাতের স্বামী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তাদের একটা ফুটফুটে শিশু সন্তান রয়েছে।

তিনি ছিলেন কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম চিকিৎসক।

শেয়ার করুন