মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যাদের নিয়ে বাংলাদেশ

শেয়ার করুন

খেলাধুলা ডেস্কঃ আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। দল থেকে বাদ পরেছেন লতা মন্ডল ও পান্না ঘোষ। মদলে ফিরেছেন মুর্শিদা খাতুন। প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শোভানা মুশতারী। হাঁটুর চোটের জন্য আগেই বাছাই পর্ব থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ। ১৪ জনের দলে জায়গা না পাওয়া লতা আছেন অপেক্ষমানদের তালিকায়। সেখানে তার সঙ্গী শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন। ২০১৮ সালে দেশের হয়ে সবশেষ খেলেছিলেন মুর্শিদা। সেই বছরই দেশের হয়ে একটি ওয়ানডে খেলেন শোভানা।

এ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ডকে। ৩১ অগাস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের প্রথম ম্যাচ।পরে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ও স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর মাঠে নামবে জাহানারারা।

আসরে ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ৫ সেপ্টেম্বর শেষ চারের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শিরোপা নির্ধারণী ম্যাচ ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দুই দল যোগ্যতা অর্জন করবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গত আসরে বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশের মেয়েরা।

বাছাইপর্বের আগে ১৫ অগাস্ট নেদারল্যান্ডসের উদ্দেশ্যে দেশ ছাড়বে মেয়েরা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। ওই ক্যাম্পে খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক, সানজিদা ইসলাম, শোভানা মুশতারী, রিতু মণি, খাদিজা তুল কুরবা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা, শামিমা সুলতানা।

স্ট্যান্ডিং: লতা মণ্ডল, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন।

শেয়ার করুন