মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

জয়ের সুখ পেলো রিয়াল মাদ্রিদ

শেয়ার করুন

মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয়ের সুখ পেলো রিয়াল মাদ্রিদ। ২-০ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছে জিদানের শিষ্যরা।

ভ্যালেন্সিয়ার কাছে হার। ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র। এরপর আলাভেসের কাছে হার। সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের আগ পর্যন্ত স্প্যানিশ লিগে এই ফলাফল রিয়াল মাদ্রিদের। পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার মিশন। তাই এক ম্যাচ হাত ফসকানো মানেই পিছিয়ে পড়া। এমন পরিসংখ্যান নিয়েই মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি রিয়াল। অন্যদিকে শীর্ষস্থান ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামে অ্যাতলেটিকো।

রিয়ালের বর্তমান হোম ভেন্যু এস্তাদিও আলফ্রেদো দিস্তেফানোয় রিয়াল আতিথ্য দেয় অ্যাতলেটিকোকে।টান টান উত্তেজনায় চলে ম্যাচ। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ দুই দলের।যাতে ১৫ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।লস ব্লাঙ্কোদের হয়ে লিড আনেন ক্যাসেমিরো। আর এতে তাকে সহায়তা করেন টনি ক্রুস।
প্রথমার্ধ্বে বলার মত তেমন আর কোন সুযোগই আসেনি দুই দলের সামনে। বিরতির পর ফিরে অবশ্য ৫৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রোজিব্লাঙ্কোস। কিন্তু বদলি খেলোয়াড় লেমার তা আর হতে দিল কই? উল্টো অ্যাতলেটিকো গোলরক্ষক জেনওবলাকের ভুলে আরো পিছিয়ে পড়ে সিমিওনের দল।তার আত্মঘাতি গোলেই ২-০তে এগিয়ে যায় লসব্লাঙ্কোস।

২ গোলে পিছিয়ে পড়ে অ্যাতলেটিকো অনেকটা ছিটকে পড়ে ম্যাচ থেকে।এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।ফলে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয়ের সুখ নিয়ে মাঠ ছাড়ে জিদানের দল। ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে রিয়া। আর ২৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

শেয়ার করুন