মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

জ্ঞাত আয় বর্হিভুত বিত্ত-বৈভবের সন্ধান পেলে আইনগত ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

শেয়ার করুন

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি বিষয়ে দুদকের বিশেষ টিম কাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যকস্থা নেয়া হবে। সে বিষয়ে রংপুরসহ দেশবাসিকে নিশ্চয়তা দিতে চান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, দুর্নীতির প্রমান পেলে সে চিত্র তুলে ধরা হবে। একই ভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি নিয়োগের মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের সভায় সিদ্ধান্ত গ্রহন করার কথাও জানান তিনি। শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, দুর্নীতি এখন সর্বগ্রাসী। যে কারও জ্ঞাত আয় বর্হিভুত বিত্ত বৈভবের সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা। আইনের উর্ধে দেশে কেউ নেই। দুর্নীতি নির্মূল করতে দুদক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কমিশন কাউকে গ্রেফতার করতে চায় না। কমিশন চায়, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা আইনের আশ্রয় নেবেন।

দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তোমাদের সামনে দীর্ঘ পথ। পুরো দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। শুধু সার্টিফিকেটের জন্য নয়-লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হবে।

তিনি বলেন, আমার কাছে অনেক চাকরী আছে, কিন্তু চাকরী করার লোক নেই। কারন, যাকে চাকরী দেব-সে আগেই চাকরী পেয়েছে। অর্থাৎ যারা যোগ্য, তারা বসে থাকেনা। পড়ালেখা করে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুললে তোমাদেরকে চাকরী খুঁজতে হবেনা বরং চাকরীই তোমাদেরকে খুঁজবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন দুর্নীত দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) ড. শামছুল আরেফিন (অতিরিক্ত সচিব)। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন, শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত দুর্নীতি দমন কশিন রাজশাহী বিভাগের পরিচালক আজিজুল হক ভুঁইয়া, রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের চেয়ারম্যান রেহানা আশিকুর রহমান ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন-অর রশীদ।

শেয়ার করুন