মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কে এই দুলাল তার খুটির জোর কোথায়?

জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ায় কারাভোগের পর আবারও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে দুলাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এবার উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রবাসী সিরাজুল ইসলামের পরিবারের দীর্ঘদিনের ভোগদখলে থাকা দুটি দোকান জবরদখলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু দোকান দখল নয়, প্রবাসীর খতিয়ানভুক্ত বসতভিটা দখলের চেষ্টা, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার ছৈয়দ আলমের ছেলে দুলাল দীর্ঘদিন ধরে তাঁদের সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাঁর নেতৃত্বে দুটি দোকান দখল করা হয়েছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে প্রবাসী সিরাজুল ইসলামের পরিবার।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত দুলালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এর মধ্যে সিআর মামলা নম্বর ৪৫২/২০২৫-এ তাঁর কারাভোগের তথ্যও উল্লেখ করেছেন ভুক্তভোগী পক্ষ।।

ভুক্তভোগী প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, “দুলাল নিজে এবং তাঁর লোকজন দিয়ে দীর্ঘদিন ধরে আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। আমার খতিয়ানভুক্ত বসতভিটা দখলের চেষ্টা করেছেন। সর্বশেষ আমাদের দীর্ঘদিনের ভোগদখলে থাকা দুটি দোকানও দখল করে নিয়েছেন। আমরা অসহায় অবস্থায় রয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুলালের বিরুদ্ধে এলাকায় জমি-জমা নিয়ে বিরোধ ও দখলসংক্রান্ত অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের জমি-জমা নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। তবে এসব অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে দীর্ঘদিন ধরে প্রবাসী সিরাজুল ইসলামের পরিবারের পরিচালনায় থাকা দুটি দোকানঘর (যার মধ্যে একটি অফিস আরেকটি দোকান), দখলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। প্রবাসে উপার্জন করে পরিবারের জন্য সম্পদ গড়ে তোলা একজন ব্যক্তির সম্পত্তি নিয়ে এমন বিরোধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দুলাল বিষয়টি অস্বীকার বলেন দোকানের জায়গাটি তার এবং প্রতিবেদক’কে দুলাল নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবারের দাবি, শুধু আশ্বাস নয়, তাঁরা দ্রুত সরেজমিন তদন্ত, দোকান দুটির দখলসংক্রান্ত বিরোধের নিরপেক্ষ নিষ্পত্তি, বসতভিটার নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান। তাঁদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান হবে এবং তাঁরা ভয়ভীতিমুক্ত পরিবেশে বসবাস করতে পারবেন।

শেয়ার করুন