মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

জেলা শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবকের পুরস্কার পেলেন রামুর এসিল্যান্ড

শেয়ার করুন

রামু উপজেলা উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে প্রথম স্থান অর্জনের পর এবার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ‘শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক’ এর দ্বিতীয় স্থান অর্জন করেছেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নিকারুজ্জামান। কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি দিনে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, এবং স্টলকে তাদের ডিজিটাল কার্যক্রমের জন্য পুরস্কার প্রদান করেছেন জেলা প্রশাসন। এবারের মেলায় ‘শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক’ এর দ্বিতীয় স্থান অর্জন করেছেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নিকারুজ্জামান। রামু ভুমি অফিসের কার্যক্রমকে ডিজিটালাইজ করে সাধারন মানুষের ভোগান্তি হ্রাস, ভূমি সংক্রান্ত কাজকে মোবাইল এ্যাপসের মাধ্যমে গতিশীল করে সেবা প্রাপ্তি সহজীকরণের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখ্য তিনি সম্প্রতি রামু উপজেলা উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

গত শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরীর মাঠে মোঃ নিকারুজ্জামানকে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি রামু- সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি মোঃ সাইফুল ইসলাম মজুমদার, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এরআগে গত ১১ জানুয়ারি রামুতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে সবগুলো স্টলের মধ্যে শীর্ষ স্থান অধিকার করে রামু ভূমি অফিস। ওই অনুষ্ঠানে রামু সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জ্মানসহ কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি। এ সময় রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন