মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ


বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমী কক্সবাজার ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র উৎসব। সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ^জিত পাল বিশু। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহাম্মদ আশরাফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে মুহাম্মদ আলী জিন্নাত, প্রতিভা দাশ, আসিফ নুর, জসিম উদ্দিন প্রমুখ।
প্রথম দিনে উৎসবের কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি, গল্প সংক্ষেপ, ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুররারম্ব, সিজড প্লেজা, এ লিটল রেড কার, পুতুল পুরাণ, জল ও পানি ও ভয় চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

শেয়ার করুন