মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বিএনপির সদস্য, সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাবেক সভাপতি ও রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়ার বাসিন্দা সিরাজুল হক ডালিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ৪মে সোমবার ।

মরহুমের সিরাজুল হক ডালিম ১৯৮৪ সালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জাতীয়তবাদী ছাত্রদলের সভাপতি হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

মরহুমের শিক্ষাজীবনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং বিএ সম্পন্ন করেন৷

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও পবিত্র মাহে রমজানের কারনে দিনটি উপলক্ষে মরহুমের রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়ার নিজ বাড়িতে পারিবারিক ভাবে এই বছর ছোট্র পরিসরে মৃত্যুবার্ষিকী পালিত হবে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মরহুমে সিরাজুল হক ডালিম ২০১৮ সালে ২মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ মে) দুপুর ২টা ৩০মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে সিরাজুল হক ডালিম তার সহধর্মিণী ও তিন পুত্রকে রেখে যান।

মরহুমের বড় পুত্র রিদুয়ানুল হোক সোহাগ তার পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মরহুমের সিরাজুল হক ডালিম ১৯৬৯ সালে উখিয়া রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পিতা আলী আকবর, মাতা গোল মেহেরের পরিবারে জন্ম গ্রহণ করেন।

শেয়ার করুন