২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

জেলা প্রশাসন ও বিআরটি উদ্যোগে ফিটনেস, লাইসেন্স বিহীন মোটরযান চলাচল বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক:
মহাসড়কে ফিটনেস,লাইসেন্স বিহীন মোটরযান চলাচল বন্ধে ও অন্যান্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গতকাল সোমবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( সাধারণ শাখা, রেকর্ডরুম শাখা) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এই অভিযানের নেতৃত্ব দেন।
সন্ধ্যায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের (মোটরযান পরিদর্শক) মোহাম্মদ মামুনুর রশীদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ফিরি বাড়ি’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্ট এ ফিটনেস বিহীন, লাইসেন্স বিহীন মোটরযান চলাচল বন্ধে ও অন্যান্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ওই সময় ১০ টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, জরিমানা করা মূখ্য উদ্দেশ্য নয়। সচেতনতা বৃদ্ধি ও নিয়মের মধ্যে নিয়ে আসাই মূখ্য উদ্দেশ্য।
অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান। এই অভিযানে সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।