মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জেলা ছাত্রলীগ নেতা মারুফ আদনানের ঈদ শুভেচ্ছা

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

পর্যটন নগরী কক্সবাজারবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক মারুফ আদনান।

জেলা ছাত্রলীগ নেতা মারুফ আদনান বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য এবং আকুন্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়। ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।

পবিত্র ঈদুল আজহা এবার একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সবাইকে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে এবং নিজে সুস্থ থাকা এবং সবাইকে সুস্থ রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহা উদযাপনের আহবান জানান মারুফ আদনান।

শেয়ার করুন