৫ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক প্রার্থী আনোয়ারের ঈদ শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসাইন।

সোমবার, মঙ্গলবার ও বুধবার এই তিন দিনে উখিয়া-টেকনাফ উপজেলার দলীয় কার্যালয় ও বিভিন্ন হাট-বাজার গিয়ে তিনি সাধারন মানুষ থেকে শুরু করে উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, টেকনাফের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফের চেয়ারম্যান সোনালীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী আনোয়ার হোছাইনের সঙ্গে ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে উখিয়া-টেকনাফের উচ্চপদস্ত নেতাকর্মীদের মুখে শুনা যায়, অত্যন্ত মেধাবী এই ছাত্রনেতা তার ব্যক্তিগত ইমেজ সৃষ্টি করে উখিয়ার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আনোয়ার হোসাইন পারিবারিকভাবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ ও লালন করেন বলেই তিনি এই অল্প বয়সেই নেতাকর্মীর মধ্যে তিনি এত ভালবাসা অর্জন করতে পেরেছেন।

এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পারিবারিকভাবে হৃদয়ে ধারণ করে বড় হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের যে সংগ্রাম শুরু হয়েছে, একজন ক্ষুদ্র সমর্থক হিসেবে সেই সংগ্রামে শরিক হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।