১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

DSC00066dwqafa
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ফেরত দেয়ার দাবীতে আজ শনিবার সকালেও কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক মনিরউদ্দিন মনিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পৌরসভা চত্বর থেকে শুরু হয় এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলাবাবুর পেট্রোল এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা সালাহউদ্দিনকে ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
বিক্ষোভ মিছিলে আরো অংশ নেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রউফ, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রবিন, জাহেদুল ইসলাম রিটন, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন রিপন, ফাহিমুর রহমান ফাহিম, আশরাফ ইমরান, আলমগীর কবীর ও আহমদ ছফা, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, আইন কলেজ সভাপতি আলমগীর সোহেল, মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম জয়, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক এইচএম রায়হানউদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম, মোহাম্মদ শাহজাহান ও ইমরান হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ মুরাদ, ফারুক আজম, মুজিবুর রহমান রোমান, ওয়াহিদুল ইসলাম লিটন, একরামুল হক, নেজামউদ্দিন, আবদুল্লাহ আল আমিন, রিজভী খান, জাফর আলম, জাহেদুল হক, গুরা মিয়া, রাসেল সরওয়ার, আহমদুল হক রাসেল, আসিফুল হাসান সিফাত, মোহাম্মদ আবদুল্লাহ, সাদ্দাম হোসেন, সাদমান সৌমিক ফয়সাল, মনজুর আলম, নুর হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আবছার, সাইদুল খাইর, আলাউদ্দিন ও রাব্বি প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।