মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

জেলা আ’লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগীতায় শুক্রবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচী শুরু হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল কর, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধু পরিবারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান করেন পরবর্তীতে রক্তদাতাদের সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন