মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জেলায় এক লাখ ১৫ হাজার ৮৬৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

পবিত্র রমজান উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে জেলায় নিম্ন আয়ের এক লাখ ১৫ হাজার ৮৬৭ পরিবারের মাঝেভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

জেলা পর্যায়ে  রোববার সকাল ১০ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমউদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

প্রথম দিনে জেলার ৮ উপজেলায় মোট ১৭টি স্থানে পণ্য কিনতে পারবে জেলার ১৬ হাজার ৬৩৯ পরিবার। টিসিবি’র ১১ জনতালিকাভুক্ত ডিলারের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ডধারী’ পরিবারের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। পণ্য বিক্রয়ে অনিয়মপ্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি উপজেলা ও পৌরসভায় ভ্রাম্যমান আদালত সক্রিয় থাকবে বলে জানিয়েছে জেলাপ্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রথম পর্বে পরিবারগুলোর মাঝে দুই লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা দরে), দুইকেজি মসুরের ডাল (প্রতি কেজি ৬৫ টাকা দরে) এবং দুই কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা দরে) বিক্রি করা হবে।

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্যের কার্যক্রম উদ্ভোধন করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তামিল্টন রায়।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৮ উপজেলারসকল ইউনিয়নে একটি করে ট্যাগ টিম গঠন করা হয়েছে। গঠিত ট্যাগ টিম জেলা, পৌরসভা ও উপজেলা মনিটরিং টিমেরতত্ত্বাবধানে সার্বক্ষনিকভাবে বিক্রয় স্থানসমূহে উপস্থিত থেকে বিক্রয় কার্যক্রম তদারকি করবে এবং বিক্রি শেষে প্রত্যয়ন দেবে।টিসিবির ডিলারগণ প্রতিটি স্পটে সকাল ৯ টা থেকে প্রতিদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য বিক্রয় শেষ না হওয়া পর্যন্ত বিক্রয়কার্যক্রম চালু রাখবেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানিয়েছেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নেটিসিবির পণ্যের  কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। সদরে নিম্ন আয়ের ২২ হাজার মানুষ এই কার্যক্রমের সুবিধা পাবে।

শেয়ার করুন