মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জেলার ১লাখ ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিতে আগ্রহী এনজিও সংস্থা WFP

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় করোনা সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় নিন্ম আয়ের একলক্ষ ৫ হাজার পরিবারকে বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) খাদ্য সহায়তা দেবে। এর মধ্যে রোহিঙ্গা শরনার্থী আগমনে প্রত্যক্ষভাবে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা হিসাবে উখিয়া ও টেকনাফে ৩৫ হাজার এবং জেলার বাকী ৬টি উপজেলায় মোট ৭০ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দেবে।

কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ কামাল হোসেনের অনুরোধে জাতিসংঘের অংগ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এ খাদ্য সহায়তা দিতে সম্মত হয়েছে।

শুক্রবার ১৫ মে আইএসসিজি, ডব্লিউএইচও, বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এবং আইওএম এর কক্সবাজারস্থ প্রতিনিধিদের সাথে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তাঁর কার্যালয়ে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জাতিসংঘ (ইউএন) এজেন্সি গুলোর সাথে আরো সমন্বয় বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়। বিশেষত কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে হোস্ট কমিউনিটির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তার জন্য তাদের অভিনন্দন জানানো হয়।

সভায় অংশ নেওয়া কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি জানান, বর্তমানে চলমান মাননীয় প্রধানমন্ত্রীর আড়াইহাজার টাকা উপহারের উপকারভোগীর তালিকা যাচাই-বাছাই ও মোবাইল ব্যাংকিং এ অর্থ প্রদান শেষ হলেই বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর খাদ্য সহায়তা পেতে উপকারভোগীদের তালিকা তৈরির কাজ শুরু হবে। তবে ১০ কেজি’র চাল ও ভিজিডি প্রাপ্তদের বাদ দিয়ে ইউএনও-দের মাধ্যমে করোনা সংকটে অসহায় হয়ে পড়া প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে বলে জানান, এডিএম মোহাঃ শাজাহান আলি। এছাড়া কোভিড ১৯ এর সংক্রমণ প্রতিরোধে কিভাবে আরো নিবিড় ভাবে কাজ করা যায়, এনিয়ে কক্সবাজার জেলা প্রশাসন ও জাতিসংঘের সংস্থা সমুহের প্রতিনিধিদের সাথে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান এডিএম মোহাঃ শাজাহান আলি।

শেয়ার করুন