মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ কক্সবাজার জেলার নবকমিটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

জেলার সাংসদ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আছেমের নেতৃত্বে সংগঠনের সদস্যরা

শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়

এ সময় তারা কক্সবাজার-রামু (আসন ৩) সাংসদ সাইমুম সরোয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া(আসন ১) সাংসদ আশেক উল্লাহ্ রফিক, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন

এসময় নেতারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন

নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আছেম,উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন ও সাফল্যকে ত্বরান্বিত করে কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটিকে সামনে এগিয়ে নিতে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আছেমের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

শেয়ার করুন