মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

জেন্ডার সংবেদনশীল বহু খাত ভিত্তিক পুষ্টি বিষয়ক ওয়ার্কশপ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

নিউটিশন ইন্টারন্যাশনাল AMAN প্রকল্পের সহযোগিতায় কক্সবাজার সিভিল সার্জনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন, নিউট্রিশন ইন্টা: কান্ট্রি ডাইরেক্টর সায়কা সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা: মহিউদ্দিন মো আলমগীর।
মঙ্গলবার ( ১৩ জুন) শহরের তারকা মানের হোটেলে দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

সভায় আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য জেলার বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের জেন্ডার জেন্ডার সংবেদনশীল বহু খাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,’ একজন গর্ভবতী মায়ের ৫-৬ মাস থেকে পুষ্টি’র প্রয়োজন হয়। খাদ্য নিরাপত্তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পুষ্টিস্তরের উন্নয়ন। কোনো অঞ্চলে কৃষিতে বৈচিত্র্য আসলে সেখানে দৈনন্দিন খাদ্যাভ্যাসেও বৈচিত্র্য আসে এবং নারীর ক্ষমতায়ন পুষ্টিস্তর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেন তিনি।

শেয়ার করুন