মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

জুয়ার অভিযোগ: হ্যাংআউটের মালিক-কর্মচারী আটক

শেয়ার করুন

জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগে নগরের কাজীর দেউড়ির আলমাস ভবনে হ্যাংআউট নামের একটি পুল, স্নোকার এবং ফুড জোনে অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।

প্রায় দুই ঘণ্টার এ অভিযানে হ্যাংআউটের মালিক গোলাম রসুল বাবুর ছেলে খালিদ উজ জামান এবং কর্মচারী রুবেল হোসেনকে আটক করা হয়।

হ্যাংআউট সিলগালা, মালিক আটক। ছবি: সোহেল সরওয়ার
পুলিশ জানিয়েছে, ওই জায়গায় পুল এবং স্নোকার খেলার আড়ালে জুয়া চলতো। বসতো মাদকের আসর। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হ্যাংআউটে অভিযান চালিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এর মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার রাত ৮টা থেকে আলমাস ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হ্যাংআউটে অভিযান শুরু করে পুলিশ। এ সময় সেখানে পুল এবং স্নোকার খেলা অবস্থায় ২৫-৩০ জন যুবক এবং কিশোরকে পাওয়া যায়। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন