মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জুতায় ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে সিরাজগঞ্জ!

শেয়ার করুন

জুতার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে দুই হাজার পিস ইয়াবা সিরাজগঞ্জে এনেছিল কক্সবাজারের আব্দুল গফুর (৩৪) । অবশেষে ধরা পড়তেই হলো তাকে।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই মাদক  ব্যবসায়ীকে আটক আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আব্দুল গফুর কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজখালি উলুদিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহেদুজ্জামান জানান, আব্দুল গফুর কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার জুতোর ভেতরে অভিনব কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

রাইজিংবিডি

শেয়ার করুন