৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

জাহাঙ্গীর আলম বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এমপি জাফরের

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথমসারির নেতা অনলবর্ষী বক্তা এস এম জাহাঙ্গীর আলম বুলবুলের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। এক শোক বার্তায় এমপি জাফর আলম শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এমপি জাফর আলম শোকবার্তায় বলেন, এস এম জাহাঙ্গীর আলম আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। রাজপথের আন্দোলন-সংগ্রামে দীর্ঘসময় একসাথে কাটিয়েছি। সবসময় সুখে-দুঃখে একে অপরের সাথে সময় কেটেছে বিগতদিনগুলোতে। তাঁর সাথে আমার যে আত্মার সম্পর্ক ছিল তা আমৃত্যু আমার হৃদয়ে দাগ কাটবে। তাঁর এই আকষ্মিক মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার একজন নির্ভেজাল, অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তিকে হারিয়েছে। তিঁনি জাতির পিতা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনার একজন মানুষ ছিলেন। চকরিয়া-মাতামুহুরীর মানুষ রাজনীতিতে তাঁর এই অবদান চিরদিন স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস।
এদিকে মরহুম এস এম জাহাঙ্গীর আলম বুলবুলের নামাজে জানাজা শুক্রবার সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয় নিজ গ্রাম বিএমচর ইউনিয়নস্থ স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে। জানাজায় অংশ নিয়ে প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এমপি জাফর আলম। এ সময় জানাজার মাঠে উপচেপড়া ভিড় পড়ে যায় শোকাহত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের। জানাজায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছাসহ দলের জেলা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীসহ দলের জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।