মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

জালালাবাদে স্কুলের জন্য জমি দান করায় সন্ত্রাসী হামলা

শেয়ার করুন


স্কুলের জন্য জমিদান করায় হামলার শিকার হয়েছে দাতাপক্ষের লোকজন। বুধবার বিকালে সদরের জালালাবাদ ইউনিয়নের বাহার ছড়ায় এ ঘটনা ঘটে। এলাকার শিক্ষানুরাগী কামরুল হাসান বায়েজীদ জানান, কয়েকবছর আগে স্হাপিত জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজ ইতিপূর্বে অস্হায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্কুলটি কয়েকবছরে ছাত্র ও অবিভাবক মহলে তুমুল গ্রহনযোগ্যতা লাভ করে ও শিক্ষার্থী ক্রমশ বাড়তে থাকে।  স্কুলের প্রতিষ্ঠাতা মোর্শেদুল আরেফীন ফরাজী জানান, এ বছর স্কুলের স্হায়ী ক্যাম্পাস নির্মানের জন্য একই এলাকার  আবছার, জসিম, জামসেদ ও আইয়ুব প্রমুখ ৬০ শতক জমি প্রদান করেন। উক্ত জমিতে সম্প্রতি স্কুলগৃহ নির্মানের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু স্হানীয় একটি মহল এলাকায় স্কুল নির্মানের বিরোধিতা করে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে স্কুলের জায়গা পরিদর্শন ও পরিমাপ করতে গেলে স্হানীয় মনজুর, নুরুল হক ও রাসেলের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী দা-কিরিচ নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে আইয়ুবসহ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আইয়ুবের অবস্হা আশংকাজনক বলে জানা গেছে। মাথা, ঘাড় ও পিঠসহ শরীরের বিভিন্ন স্হানে কোপ লেগে  অতিরিক্ত রক্তক্ষরন হওয়া আইউবকে প্রথমে ঈদগাঁও বাজারের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপসতালে রেফার করা হয়। ঈদগাও তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স ঘটনাস্হল পরিদর্শন করেছে বলে জানা গেছে। স্হানীয় ওয়ার্ড মেম্বার মেম্বার মোঃ  মোফাচ্ছেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘঠিত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন