মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

জালালাবাদে যুবক অপহরণ সন্দেহে আটক-১

শেয়ার করুন

Copy of atok
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদের এক যুবককে অপহরণ করার ঘটনায় সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ তদন্ত কেন্দ্র। জানা যায়, ১৬ মার্চ সকাল ১১টার দিকে অপহরণকারীরা ঈদগাঁও বাসস্টেশন এলাকা থেকে জালালাবাদ বটতলী পাড়া নিবাসী ও ঈদগাঁও বাজারের নৈশ প্রহরী ছৈয়দুল হকের পুত্র মোঃ ইয়াছিন (১৮)কে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃতের পিতার মোবাইলে ত্রিশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে বসে। এদিকে ১৭ মার্চ বিকালে ঈদগাঁও বাজার এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী সন্দেহে কবুতর ব্যবসায়ী বৈদ্য আনোয়ার নামের এক ব্যক্তিকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এ ব্যাপারে অপহৃতের পিতা নৈশ প্রহরী ছৈয়দুল হকের সাথে কথা হলে তিনি আনোয়ার নামের ব্যক্তিটি আমার ছেলে ইয়াছিনকে প্যাকেজের চাকরির কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। অন্যদিকে আটককৃত আনোয়ারের সাথে কথা হলে তিনি ষড়যন্ত্রমূলকভাবে তাকে অপহরণ নাটকে হয়রানি করা হচ্ছে বলে জানান। এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আতিক উল্লাহ’র সাথে কথা হলে অপহরণকারী সন্দেহে একজনকে আটক করার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন