মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

জামিন পেলেন সালাহউদ্দিন

শেয়ার করুন

salauddin-1
 ভারতের শিলংয়ের একটি হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দেশটির আদালত।শুক্রবার বিকেলে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।জামিনের ক্ষেত্রে দুটি শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইস্ট খাসিহিল জেলা ত্যাগ করবেন না, আর প্রতি সপ্তাহে স্থানীয় এসপির কাছে হাজিরা দিতে হবে।

বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ১০ই মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় সালাহউদ্দিন আহমেদকে। এরপর ১১ই মে ভারতের শিলংয়ের গলফ লিংক এলাকায় হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে দেয় অপহরণকারীরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন