মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

জামায়াতের দ্বিতীয় দিনের হরতাল চলছে

শেয়ার করুন

(প্রিয়.কম) দলের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে।

বুধবার ভোর থেকে হরতালের সমর্থনে কোথাও কোনো ধরনের অপ্রীতীকর ঘটনার খবর পাওয় যায়নি।

দিনের শুরুতে মহাখালী, সায়েদাবাদ, গাবতলী থেকে বেশ কিছু দূরপাল্লার বাস গন্তব্যে ছেড়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরপাল্লার বাসের সংখ্যা আরও বাড়তে পারে বলে টার্মিনালগুলো থেকে জানানো হয়েছে।

বুধবার সকালেও দূরপাল্লার বাস কিছুটা কম চললেও ট্রেন লাইন স্বাভাবিক রয়েছে। তবে রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কয়েকটি মহাসড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এরআগে সোমবার রাতে দলের পক্ষে ঢাকা মহানগর জামায়াতের আমির মওলানা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গল ও বুধবার হরতাল পালনে আহ্বান জানানো হয়।

এতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়াকে ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে সর্বাত্মক হরতাল সফল করতে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী মহল, সাংবাদিক, ব্যাংক-বিমার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-ছাত্র, চাকরিজীবী, সাংস্কৃতিকর্মী, আইনজীবীসহ সকল পেশা ও শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারাদেশে মাঠে নেমেছে র‌্যাব, বিজিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন