মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ৩ দিনের প্রতিযোগিতা শেষ : পুরস্কার প্রদান ২৯ আগস্ট

শেয়ার করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামীলীগ আয়োজিত শিক্ষার্থীদের জন্য ৩ দিনের প্রতিযোগিতা শেষ হয়েছে।

শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এর শেষ হয়।গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা।

তিন দিনের এসব প্রতিযোগিতায় সার্বিকভাবে দায়িত্ব পালন করেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জ্বল কর, পৌর আওয়ামীলীগ সেতা সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, এড. রিদুয়ান আলী, প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক সত্যপ্রিয় চৌধুরী দোলন, সদস্য সচিব ওয়াহিদ মুরাদ সুমন, মেজবা উদ্দিন কবির, ফয়সল হুদা, সোহেল রানা, মোঃ আবদুল্লাহ।

আগামি ২৯ আগস্ট বিকাল ৩ টায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, কক্সবাজার আয়োজিত ‘চিরন্তন বঙ্গবন্ধু বাংলার দূত..’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শেয়ার করুন