৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্যারচর ও ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে এমপি জাফর

বার্তা পরিবেশক:

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও লক্ষ্যারচর ইউনিয়নে। দুই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। এ সময় তিনি দলের আগামীর কর্মপন্থা নির্ধারণসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বক্তব্য দেন এমপি জাফর আলম।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবার সদস্যদের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেটের সঞ্চালনায় আলোচনা সভায় দলের উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।অপরদিকে ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীসহ দলের উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।