৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জাতীয় মৎস্য পদক পেলেন কক্সবাজারের নজিবুল

কক্সবাজার প্রতিনিধি:
মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক-২০২২ পেয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ও বলাকা হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজিবুল ইসলাম।গতকাল রোববার  জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তাঁর হাতে পদক তুলে দেন।
দীর্ঘ ১৯ বছর ধরে গুনগত মানের বাগদা চিংড়ি পোনা উৎপাদন করে দেশে চিংড়ি চাষীদের আস্তা আর্জন করে দেশে চিংড়ি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এই পুরস্কার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ।
মোহাম্মদ নজিবুল ইসলাম এর আগে ২০১৫ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পুরস্কার গ্রহন করেন। ব্যবসা ও রাজনীতির পাশাপাশি তিনি বর্তমানে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার পত্রিকার বার্তা প্রধান হিসেবে রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।