২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জাতীয় ফুটবল দলের নতুন কোচ ওর্ড

জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের দায়িত্ব দেওয়া হয়েছে ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডকে।

বুধবার বাফুফের জাতীয় দল কমিটির সভায় সর্বসম্মিতক্রমে ওর্ডকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়। আগামী ১ জুন তিনি ঢাকায় আসবেন। এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন ৩৭ বছর বয়সি এই কোচ।

ওর্ডের কোচিং ক্যারিয়ার শুরু ২০১০ সালে থাইল্যান্ডের ক্লাব বেক তেরো সাসানার কোচ হিসেবে। ২০১২ সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই আরেক ক্লাব মুয়াং থং ইউনাইটেডের ‘বি’ দলের।

২০১৩ সাল থেকে তিনি সহকারী কোচ হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগের পার্থ গ্লোরি দলের সঙ্গে। খেলোয়াড়ী জীবনে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুটি সেমি প্রফেশনাল ক্লাবে খেলেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের দলের বাজে পারফরম্যান্সের পর বেলজিয়ান কোচ টম সেন্টফিটকে বিদায় করে দেয় বাফুফে। আবার বিদেশি কোচেরই শরণাপন্ন হলো বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।