মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জাতিসংঘের ব্রিফিংয়ে ‘সালাহ উদ্দিন’

শেয়ার করুন

জাতিসংঘের ব্রিফিংয়ে 'সালাহ উদ্দিন'
জাতিসংঘের নিয়মিত সংবাদ-সম্মেলনে আবারো উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হকের কাছে গতকাল  প্রশ্ন রাখেন বাংলাদেশী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। সম্প্রতি বিএনপি’র মুখপাত্র ও যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়ে জাতিসংঘের অবস্থান সম্পর্কে জানতে চান তিনি। অবশ্য, জাতিসংঘের কাছে নতুন কোন তথ্য নেই বলে জানিয়েছেন মুখপাত্র। তবে সব রাজনৈতিক দলের সংলাপে অংশ নেয়ার প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন মুখপাত্র। বাংলাদেশ সরকারের প্রতি মতপ্রকাশ ও সভা-সমাবেশের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেন ফারহান হক। জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ অংশটুকু এখানে তুলে ধরা হলো:

প্রশ্ন: আপনাকে ধন্যবাদ, ফারহান। অতি সম্প্রতি বাংলাদেশের সাবেক এক প্রতিমন্ত্রী  এবং বিরোধী দলের (বিএনপি) মুখপাত্রকে (সালাহ উদ্দিন আহমেদ) অপহরণ করেছেন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা। তার পরিবার দাবি করছে, আইনপ্রয়োগকারী সংস্থা অপহরণ করেছে তাকে। কিন্তু, সরকার তা অস্বীকার করছে। আজ ৮ দিন পার হচ্ছে। কিন্তু, কেউ জানেন না তিনি কোথায় আছেন। সব জায়গায় এটা চলছে। এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? জাতিসংঘ এ বিষয়ে কোন কিছু করছে কি?

মুখপাত্র: সম্প্রতি বিষয়টি নিয়ে কয়েকবার আলোচনা করেছি আমরা। বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ ও সংগঠনটির প্রচেষ্টার ব্যাপারে স্টিফেন (স্টিফেন ডুজাররিক) ও আমি কি বলেছি, তা আপনি জানেন। আজ তার সঙ্গে যোগ করার মতো আর নতুন কোন তথ্য নেই আমার কাছে। তবে আমরা যে বিষয়ে আলোচনা করছি, তার সঙ্গে আপনার উল্লেখিত উদ্বেগের বিষয়টি সঙ্গতিপূর্ণ। সব পক্ষের সংলাপে অংশ নেয়ার প্রয়োজনীয়তা এবং কর্তৃপক্ষের প্রতি মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে সভা-সমাবেশ করার অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সুযোগ করে দেয়ার বিষয়ে আমরা কথা বলেছি। এ পয়েন্টগুলোতে কর্তৃপক্ষের ওপর চাপ অব্যাহত রেখেছি আমরা। অবশ্যই এ বিষয়গুলো লঙ্ঘনের ব্যাপারে আমরা দৃষ্টি রাখবো।

শেয়ার করুন