মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কক্সবাজারে এমপিরা বিতরণ করবেন ২৫ হাজার চারা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

‘জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলন (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে চারা বিতরণ শুরু হয়েছে। তার আলোকে কক্সবাজারের চারটি সংসদীয় আসনের এমপি ও সংরক্ষিত নারী সাংসদ পাচ্ছেন ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের সংরক্ষিত নারী আসন-৮ এর সাংসদ কানিজ ফাতেমা আহমেদ বিভিন্ন প্রজাতির ৫ হাজার চারা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ওই প্রকল্প থেকে কক্সবাজারের চারটি সংসদীয় আসনের এমপি ও সংরক্ষিত নারী এমপির জন্য ২৫ হাজার চারা বরাদ্দ দেয়া হয়েছে। তার আলোকে ওই সব চারা বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন