মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জরুরি ভিত্তিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতে জাতিসংঘের আহ্বান

শেয়ার করুন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জরুরি ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহ্বান জানিয়েছেন। গতকাল জেনেভায় আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এ আহ্বান জানান। ওই ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারকে জরুরি ভিত্তিতে জামায়া ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদ- স্থগিতের আহ্বান জানাচ্ছি। এতে বলা হয়, রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনটি খারিজ করে দেয়ায় তার ফাঁসি আসন্ন। হাইকমিশনারের মুখপাত্র বলেন, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদ- অনুসরণ না করা এবং অনিয়মের অভিযোগ রয়েছে। বাংলাদেশে বিদ্যমান মৃত্যুদ-ের যে বিধান রয়েছে, সেটারও বিরোধিতা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার। ওই ব্রিফিংয়ে বলা হয়, আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যুদ্ধাপরাধ মামলাসমূহ পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়ে গুরুতর উদ্বেগের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকারের মৃত্যুদ-ের রায়সমূহ কার্যকর করা উচিত নয় বলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দীর্ঘদিন থেকেই সতর্ক করছে। তিনি বলেন, ২০১০ সালে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আইসিটি বিরোধী দল জামায়াতে ইসলামী ও বিএনপি’র সদস্যদের বিরুদ্ধে ১৬টি রায় প্রদান করেছে, যার মধ্যে ১৪টিই মৃত্যুদ-ের রায়।

শেয়ার করুন