মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

জয় ভবিষ্যৎ নেতা : ওবায়দুল কাদের

শেয়ার করুন

Obaidul Kaderআওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা, এজন্য তাকে এখনই কোনো সাংগঠনিক পদে রাখা হয়নি।

আজ বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর প্রথম সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা সর্বোচ্চ এক শ’টি করার যে বিধান রয়েছে, আমরা এর বাইরে যাবো না। এই কমিটির সদস্য সংখ্যা এক শ’র মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বৈঠকে ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, ‘৩ নভেম্বর সকালে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’

এছাড়া, রাজশাহীতেও জেলহত্যা দিবসের পৃথক কর্মসূচি পালন করা হবে বলেও তিনি জানান।

জেলহত্যা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচির গ্রহণ করেছে আওয়ামী লীগ। আগামী ৩ নভেম্বর জেলহত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবস।

শেয়ার করুন