মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জমিদার ও শিক্ষানুরাগী মরহুম আহমদ মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন


এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ঐহিত্যবাহি জমিদার পরিবারের সন্তান ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রবীন জমিদার আলহাজ্ব এস.এম. জামাল উদ্দীন আহমদ চৌধুরী প্রকাশ আহমদ মিয়া (মাইজ্যা মিয়ার) ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৯শে অক্টোবর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ও চট্টগ্রাম শহরের বাসভবনে খতমে কোরান, দোয়া মাহফিল ও তবারক বিতরণসহ নানা কর্মসুচির মাধ্যমে পালিত হবে। ২০০০ সালের ২৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি ১৯৩৪ সালে তাঁর পিতার নামে ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে অবহেলিত কক্সবাজার জেলার শিক্ষা প্রসারে এক অগ্রণী ভূমিকা রেখেছিলেন। একই সাথে তিনি ঢেমুশিয়া জিন্নাত নগর পোষ্ট অফিসের দাতা ও প্রতিষ্টাতা। তাছাড়া সেইসময় তিনি কক্সবাজার ও চকরিয়া কলেজে প্রতিষ্ঠালগ্নে জায়গা দান করে প্রতিষ্ঠিত হয়েছে। তা বর্তমানে পারিবারিক সূত্রে দাতা ও প্রতিষ্ঠাতা।
মাইজ্যা মিয়া সেইসময় এমএলএ পদে তাঁর বড় ভাই আলহাজ কবির আহমদ চৌধুরীকে নির্বাচিত করার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় ছয় দফা আন্দোলন চলাকালে মরহুম মাইজ্যা মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা মরহুম এম.এ আজিজকে সহযোগিতা করেন। তাহার বড় ছেলে আলহাজ্ব এস.এম ছাইফ উদ্দীন আহমদ চৌধুরী চট্টগ্রামস্থ বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর নাতী তরুণ ক্রীড়া সংগঠক সেলিম আসলাম সোহেল বর্তমানে চট্টগ্রাম স্পোর্টস একাডেমী ও শেখ কামাল স্মৃতি সংসদ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি। ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক জানিয়েছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের গ্রামের বাড়ি ও চট্টগ্রাম শহরের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।

শেয়ার করুন